Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিল না: চরমোনাই পীর

admin • 11 Jan 2025, 09:49 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিল না: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ভারত কোন দিনই বাংলাদেশের বন্ধু ছিল না, আমাদের বন্ধু ছিল না। সীমান্তে অস্থিতিশীলতা তারই বড় প্রমাণ।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হলে মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সম্মেলন শেষে ইসলামী আন্দোলন বরিশাল মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। নব-গঠিত কমিটিতে অধ্যাপক মো. লোকমান হাকীমকে সভাপতি, মাওলানা আবুল খায়েরকে সাধারণ সম্পাদক, মাওলানা নাছির আহমাদ কাওছার ও মাওলানা জাকারিয়া হামিদীকে সহ-সভাপতি করা হয়েছে।

 

এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সভাপতি অধ্যাপক মো. লোকমান হাকীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

 

প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, ২৪ এর অভ্যুত্থান প্রমাণ করে কোন ফ্যাসিস্ট খুনীর খবরদারি জাতি মেনে নেয় না। তারা চায় একটি সুন্দর বাংলাদেশ। এ জন্য দরকার একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এর অন্যতম উপাদান হলো জাতীয় সরকার। জাতীয় সরকার গঠনের সবচেয়ে উত্তম ব্যবস্থা হলো পি.আর পদ্ধতিতে নির্বাচন (সংখ্যানুপাতিক পদ্ধতি)। দলীয় আধিপত্যবাদ এবং স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে পি আর পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধক হিসেবে কাজ করবে।

 

প্রধান বক্তা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদকে পরোয়া করে না। ভারতের চোখে চোখ রেখে কথা হবে, কোন নতজানু পররাষ্ট্র নীতি মেনে নেয়া হবে না। জনগণ ভারতের জঘণ্য কূটকৌশলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বাংলাদেশে আবরও যদি কেউ দিল্লির দাদাদের মদদপুষ্ট হয়ে ক্ষমতায় আসার চেষ্টা করে তবে জাতি তাকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে ইনশাআল্লাহ।

 

নগর সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল মহানগর সভাপতি মাওলানা ওবায়দুর রহমান মাহাবুব, জাতীয় শিক্ষক ফোরাম মহানগর সভাপতি অধ্যক্ষ মো. ওমর ফারুক, ইসলামী আইনজীবী পরিষদ মহানগর সভাপতি শেখ আব্দুল্লাহ নাসির, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গোমস্তা, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগর সভাপতি মুফতি মুহিবুল্লাহ কাজেমী, মহানগর যুব আন্দোলনের সভাপতি মাওলানা মো. রফিকুল ইসলাম, মহানগর ছাত্র আন্দোলনের সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।