Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

ভারতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩৬, আহত ২০

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ভারতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩৬, আহত ২০

ভারতের উত্তরাখণ্ড প্রদেশের পাহাড়ি রাস্তায় যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ২০ জন। সোমবার (৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে প্রদেশটির আলমোরায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মার্চুলার সল্ট এলাকায় পাহাড়ের খাদে গড়িয়ে পড়ে যাত্রীবাহী বাসটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে সহায়তা করেছেন স্থানীয়রাও।

সেখানকার পুলিশ জানিয়েছে, বাসটিতে অন্তত ৬০ জন যাত্রী ছিলেন। খাদে গড়িয়ে পড়ার পর নদীর ধারে এসে পড়ে সেটি। বাসটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে। এখন পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হচ্ছে। উদ্ধারকাজ এখনো চলছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

কীভাবে বাসটি উল্টে পড়ল এবং চালক কেন নিয়ন্ত্রণ হারালেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

সূত্র: সিএনএন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।