Sunday, 8 November 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভারতের কাছে দেশকে বন্ধক ও ইজারা দিয়েছিল আ. লীগ: জামায়াত আমির

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ভারতের কাছে দেশকে বন্ধক ও ইজারা দিয়েছিল আ. লীগ: জামায়াত আমির

আওয়ামী লীগ সরকার ভারতের কাছে দেশকে ইজারা দিয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বলেন, দিল্লির কাছে সবকিছু উজার করে দেয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জামায়াতের খুলনার পাইকগাছা শাখার আয়োজনে গদাইপুর ফুটবল ময়দানে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

 

ডা. শফিকুর রহমান বলেন, এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে। যুবকরাই পারবে একটি শোষণ ও নির্যাতনমুক্ত এবং বৈষম্যহীন সমাজ গড়তে। সবাইকে নিয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির।

 

এর আগে, সকালে খুলনার ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় পথসভায় বক্তব্য দেন জামায়াতের আমির। সেসময় বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও সমাজ ও দেশকে অস্থির করতে অপতৎপরতা চালাচ্ছে। এছাড়া বিকেলে খুলনার কয়রা উপজেলায় কর্মী সম্মেলনে বক্তৃতা করেন ডা. শফিকুর রহমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।