Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

ভারতের আসামে হোটেল ও অনুষ্ঠানে গরুর মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা

admin • 05 Dec 2024, 02:07 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভারতের আসামে হোটেল ও অনুষ্ঠানে গরুর মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা

ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের হোটেল, রেস্টুরেন্ট ও জনসমাগমস্থলে গরুর মাংস পরিবেশন ও খাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন।

 

বুধবার (০৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বিজেপির এই মুখ্যমন্ত্রী। খবর ইন্ডিয়া টুডের

 

হিমন্ত বিশ্ব শর্মা, আসামে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো রেস্টুরেন্ট বা হোটেলে গরুর মাংস পরিবেশন করা হবে না এবং এটি কোনো পাবলিক ফাংশন বা জনসমাগমস্থলেও পরিবেশন করা হবে না। তাই আজ থেকে আমরা সম্পূর্ণভাবে হোটেল, রেস্টুরেন্ট ও জনসমাগমস্থলে গরুর মাংস খাওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।

কয়েক দিন আগে কংগ্রেস অভিযোগ করে যে বিজেপি মুসলিম-প্রধান সামাগুরি অঞ্চলে নির্বাচন জিততে গরুর মাংস বিতরণ করেছে। তাদের এই অভিযোগের জবাবে এই বিজেপি নেতা জানান, যদি রাজ্যের কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বোরা তাকে এ বিষয়ে লিখে অনুরোধ করেন, তবে তিনি আসামে গরুর মাংস সম্পূর্ণ নিষিদ্ধ করতে প্রস্তুত।

আসামে গরুর মাংস খাওয়া অবৈধ নয়। তবে ২০২১ সালের আসাম গবাদিপশু সংরক্ষণ আইন অনুযায়ী, হিন্দু, জৈন ও শিখ সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ এলাকায় গরু জবাই ও মাংস বিক্রি নিষেদ্ধ। এ ছাড়া মন্দির বা সাতরার (বৈষ্ণব মঠ)-এর ৫ কিলোমিটারের মধ্যে গরু জবাই ও গরুর মাংস বিক্রি নিষিদ্ধ। এই বিধিনিষেধের সঙ্গে এবার রাজ্যের হোটেল, রেস্টুরেন্ট ও জনসমাগমস্থলে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করা হলো।

তিনি বলেন, আগে মন্দিরের ৫ কিলোমিটারের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়া নিষিদ্ধ ছিল। কিন্তু এখন আমরা এটি পুরো রাজ্যে প্রসারিত করেছি, যাতে কোনো কমিউনিটি প্লেস, জনসমাগমস্থল, হোটেল বা রেস্টুরেন্টে এটি খাওয়া যাবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।