Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

ভাঙা সাঁকোয় আটকে গেলো প্রসূতির পা, সেখানেই জন্ম ফুটুফুটে শিশু

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ভাঙা সাঁকোয় আটকে গেলো প্রসূতির পা, সেখানেই জন্ম ফুটুফুটে শিশু

১৫ বছর আগে বন্যায় ভেঙে যায় সড়কের একাংশ। পরে স্থানীয়দের উদ্যোগে সেখানে নির্মাণ করা হয় বাঁশের সাঁকো। এরপর থেকে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে কুড়িগ্রামের সদর উপজেলার একটি গ্রামের হাজারও মানুষকে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

 

এমনই এক দুর্ঘটনার শিকার হয়েছেন বিলকিস খাতুন নামের এক প্রসূতি। ওই সাঁকোর ওপর দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সাঁকোটি গাড়ি চলাচলের একেবারেই অযোগ্য। তাই হেঁটে পার হচ্ছিলেন সবাই। একপর্যায়ে ভাঙা সাঁকোয় পা আটকে যায় বিলকিসের। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ওঠে প্রসববেদনা। এরপর খুব বেশিক্ষণ সময় লাগেনি। ওই সাঁকোর ওপরই তিনি জন্ম দেন ফুটুফুটে এক এক কন্যা সন্তান।

 

এরইমধ্যে নবজাতকের নামও রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটির নাম স্বপ্না আক্তার।

 

শনিবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের মাঝিপাড়া-মন্ডলপাড়া-খাটিয়ামারী সড়কের সুতিরপার এলাকায় এ ঘটনা ঘটেছে। প্রসূতি বিলকিস খাতুন স্থানীয় সাইজুদ্দিনের স্ত্রী। তার বাবার বাড়ি রৌমারী সদর ইউনিয়নের সুতিরপার এলাকায়।

 

বিলকিস খাতুনের ভাই শাফি আহমেদ আক্ষেপ করে বলেন, শুধুমাত্র সেতু না থাকায় আমার বোনকে পথেই সন্তান জন্ম দিতে হলো। বিষয়টি খুবই দুঃখজনক।

 

ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় শৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, কিছুদিন আগে বাঁশের সাঁকোটি ভেঙে যায়। এ কারণে এক প্রসূতি মা সেখানে একটি সন্তান প্রসব করেছেন। বাঁশের সাঁকোটি চলাচলের জন্য মেরামত করা হচ্ছে বলেও জানান তিনি।

 

অপরদিকে, রৌমারী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মনছুরুল হক বলেন, এই এলাকায় তিনি নতুন যোগদান করেছেন। ভাঙা সেতু বা নতুন করে সেখানে ব্রিজ নির্মাণ হবে কিনা, সে বিষয়টি তার জানা নেই।

 

উল্লেখ্য, ২০১৪ সালে বন্যায় পাকা রাস্তাটি ভেঙে যায়। পরে চলাচলের জন্য একটি বাঁশের সাঁকাে তৈরি করা হয়। স্থানীয়রা একাধিকবার জনপ্রতিনিধিদের কাছে একটি ব্রিজ নির্মাণের দাবি জানালেও তা পূরণ হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।