Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো স্ত্রী

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো স্ত্রী

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকায় পারিবারিক কলহের জেরে মো. কামাল হোসেন (৩৫) নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী নাজমা বেগম (৩০)।

 

২২ জুন শনিবার বিকাল ৪টায় সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকার কামাল মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ওই দম্পতি হিরাঝিল ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৪টার দিকে হিরাঝিল কামাল মিয়ার ভাড়া বাসায় পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে স্ত্রী তার স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন। এ সময় স্বামীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে এমন ঘটনা দেখতে পান। পরে গুরুতর অবস্থায় কামালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

 

এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামি নাজমা বেগমকে আটক করে থানায় নিয়ে যান। অতঃপর পালিয়ে যাবার পথে ওই গৃহবধূকে আটক এবং ঘটনার সময় ব্যবহৃত ব্লেড ও অন্যান্য আলামত উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন ।

 

অভিযুক্ত নাজমা বেগম ওই গ্রামের ছত্তার কাজীর মেয়ে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবুবকর এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর আলামত ও অভিযুক্ত গৃহবধূকে পুলিশ আটক করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।