Monday, 28 September 2026
শিরোনাম
সারা দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ভাড়াটে যোদ্ধা’ নিহত, গুলিবিদ্ধ ৬

• • পঠিত 4 বার
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ‘ভাড়াটে যোদ্ধা’ নিহত, গুলিবিদ্ধ ৬
ছবি সংগৃহিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রাতের আঁধারে ভাড়া করে লোক এনে এলাকার নিয়ন্ত্রণ নেয়া ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া (১৮) নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা এলাকার সেন্টু মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে শান্তিপুর গ্রামের আজগর আলী সরকার বাড়ির সঙ্গে সফু সরকার বাড়ির মধ্যে বিরোধ চলে আসছে। গত ৩০ জুন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর থেকে সফু সরকারের লোকজন এলাকা ছাড়া ছিল। এর জেরে আজ সোমবার ভোরে সফু সরকারের নাতি মোক্তার হোসেনের নেতৃত্বে নরসিংদী থেকে লোকজন এনে প্রতিপক্ষেরে ওপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়ালে ৬ জন গুলিবিদ্ধ হয়। আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করে।

 

 

সংঘর্ষে নরসিংদীর রায়পুরা থানার জাহাঙ্গীর আলমের ছেলে স্বাধীন গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে শান্তিপুর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

 

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন বলেন, এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও আধিপত্য বিস্তার করতে নরসিংদী থেকে ভাড়া করে লোক এনে দুপক্ষ সংঘর্ষে জড়িয়েছে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।

 

তিনি জানান, এ ঘটনায় শান্তিপুর গ্রামের ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়াও আরও ২৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।