Monday, 28 September 2026
শিরোনাম
জাতীয়

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা

• • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা

হামলা, লুটপাট ও ভাঙচুরের কয়েকদিন পর এবার নিজস্ব সাইনবোর্ডে ফিরেছে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। দখলমুক্ত ঘোষণা করে সরিয়ে ফেলা হয়েছে হামলার পর টানানো অন্য সাইনবোর্ড।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও ক্লিনিক সংশ্লিষ্টরা সেখানে দখলদারদের লাগানো সাইনবোর্ডটি সরিয়ে দেন। পরে স্বাস্থ্যসেবা কেন্দ্রটির নিজস্ব সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।

 

এদিকে হামলা-ভাঙচুরের ক্ষত না শুকাতেই শুরু হয়েছে সংস্কারকাজ। ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ মেরামতে কাজ করছেন কর্মীরা। তবে বন্ধ হয়নি চিকিৎসাসেবা। ক্লিনিকের ভেতরে অবস্থান নিয়ে সেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি বাইরে চেয়ার-টেবিল বসিয়েও চলছে প্রয়োজনীয় কার্যক্রম।

 

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর তাদের প্রতিষ্ঠানের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া দুই ট্রাক মালামাল। এছাড়া ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করে সরকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।