Friday, 6 November 2026
শিরোনাম
থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে আহত ১০

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১০জন আহত হয়েছেন। এদের মধ্যে ৭জনকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (০৯ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার তারুয়া ইউনিয়নের তারুয়া, খারাসার ও নাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসারত রয়েছেন- হামিদা (২৪), লামিম (৬), মিহির (১২), ইয়ামিন (৫), লামিছা (৩), ফাহিম (১০), খাদিজা (১০)।

আহতের স্বজনরা জানান, উপজেলার খাড়াসার গ্রাম থেকে একটি পাগলা কুকুর রোববার সকাল থেকেই উৎপাত শুরু করে। কুকুরটি খাড়াসার থেকে পথচারীদের কামড়িয়ে তারুয়া ও নাওঘাট এলাকায় যায়। সেখানে নারী-শিশুদের কামড়িয়ে গুরুতর আহত করে। অন্তত ৪ জন শিশুকে কামড়ে কোমড় ও পায়ের মাংস ক্ষত-বিক্ষত করে।

গুরুতর আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

তারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদল সাদির জানান, পাগলা কুকুর কামড়ানোর বিষয়টি জানতে পেরেছি। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ বলেন, কুকুরের কামড়ানোর ঘটনা ইতোমধ্যে জানতে পেরেছি। তবে পাগলা কুকুরটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।