Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
জেলার খবর

ব্রহ্মপুত্র নদে একসঙ্গে প্রাণ গেল তিন স্কুলছাত্রের

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
ব্রহ্মপুত্র নদে একসঙ্গে প্রাণ গেল তিন স্কুলছাত্রের

জামালপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার বিকালে শহরের ছনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার শহরের ছনকান্দা এলাকার কয়েকজন শিক্ষার্থী ফুটবল খেলা শেষে পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। পরে সবাই উঠে আসলেও তিনজন পানিতে ডুবে যায়।

 

তারা হচ্ছে- জামালপুর পৌরসভার ছনকান্দা গ্রামের আহমেদুর রহমানের পুত্র আফিফ আহমেদ, তপন আহমেদের পুত্র ইয়ামিন আহমেদ রাহী এবং হাফিজুর রহমানের পুত্র রওশন আহমেদ। তাদের মধ্যে রওশন ঢাকার একটি স্কুলে দশম শ্রেণি, ইয়ামীন জামালপুর জিলা স্কুলের দশম শ্রেণি এবং আফিফ একই স্কুলের নবম শ্রেণির ছাত্র।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার শহরের ছনকান্দা এলাকার কয়েকজন শিক্ষার্থী ফুটবল খেলা শেষে পার্শ্ববর্তী বহ্মপুত্র নদে গোসল করতে যায়। এ সময় গোসল সবাই শেষে নদ থেকে উঠে এলেও রাহি, তার চাচাতো ভাই আফিফ ও তাদের ফুফাতো রুশান নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে ওই তিনজনের মরদেহ উদ্ধার করে।

 

মৃতের স্বজনরা জানান, বছর শেষে স্কুলের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে আসে রুশান। দুপুরে দুই মামাতো ভাই তাজিন ও রাহিসহ স্থানীয় বন্ধুদের নিয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে ফুটবল খেলতে যায় তারা। খেলা শেষে নদে গোসল করতে নামলে পানিতে ডুবে যায় ৫ জন। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ থাকে তিনজন। পরে ফায়ার সার্ভিস এসে তিনজনের মরদেহ উদ্ধার করে।

 

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, ব্রহ্মপুত্র নদে গোসল করার সময় ৫ জন নিখোঁজ হয়। দুজন তীরে সাঁতরে উঠলেও সাঁতার না জানায় নিখোঁজ হয় ৩ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টার পর বিকালে ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে।

 

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এই তিনজনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। মৃতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

সাকিব/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।