Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বৃদ্ধাশ্রমে শীতার্তদের পাশে ইবি সিআরসি

admin • 19 Dec 2024, 01:33 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বৃদ্ধাশ্রমে শীতার্তদের পাশে ইবি সিআরসি

কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ২০২৪ সালের শীতবস্ত্র বিতরণ কর্মসূচির পালন করে আসছে। এরই অংশ হিসেবে আজ (১৭ ডিসেম্বর) ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু থানার জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রমে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

সংগঠনের সভাপতি মো. ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, স্কুল পরিচালক মো. সাইফুল ইসলাম এবং সহ-সভাপতি মো. মোরছালিন ইসলামসহ একদল সদস্য বৃদ্ধাশ্রম পরিদর্শনে অংশ নেন।

 

এসময় সকাল সাড়ে ১১ টা থেকে সংগঠনের সদস্যরা বৃদ্ধাশ্রমের ২১ জন মায়েদের সঙ্গে সময় কাটিয়ে তাদের সুখ-দুঃখ ভাগ করে নেন। সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, “আমাদের ছোট্ট ভালোবাসা তাদের মুখে যে হাসি ফোটাতে পেরেছে, তা আমাদের জন্য অমূল্য।”

 

এর আগে সিআরসি ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডায়না চত্বরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে। এতে ২৭ জন অসহায় ব্যক্তিদের বিতরণ করে সংগঠনটি।

 

সাধারণ সম্পাদক মশিউর রহমান জানান, আজ অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও আমরা এই ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাব। শীতবস্ত্র বিতরণ কেবল উষ্ণতা দেওয়ার নয়, বরং ভালোবাসা ভাগাভাগি করার এক অনন্য উদ্যোগ।

 

সভাপতি মো. ইমদাদুল হক সন্তানের দায়িত্ব ভুলে যাওয়া অনেকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পিতামাতা আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তাঁদের ভালোবাসা ও সম্মানের সঙ্গে বাঁচিয়ে রাখুন।বৃদ্ধাশ্রমে শীতার্তদের পাশে ইবি সিআরসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।