Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

বিয়ের মাস না পেরোতেই ইবি ছাত্রী'র মৃত্যু

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বিয়ের মাস না পেরোতেই ইবি ছাত্রী'র মৃত্যু

ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নওরীন নুসরাত স্নিগ্ধা (২৬) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও টাঙ্গাইল জেলার সদর থানার ইসলামবাগ গ্রামের খন্দকার নজরুল ইসলামের মেয়ে।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে সাভারের আশুলিয়ার পলাশবাড়ী নামা বাজারের পাশে বিজয়নগর রোডে আব্দুর রহিমের মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক জি এম আসলামুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের বাবা আমাদেরকে মৃত্যুর সংবাদ জানালে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। দুই পরিবারের সদস্যরাই থানায় রয়েছে। তবে এ বিষয়ে তারা কেউ কোনো অভিযোগ করেনি।

পরিবারের অমতে বিয়ে কারণে পারিবারিক কলহ থেকে এমনটা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।’ নিহত নওরীন স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী ইব্রাহিম খলিল চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কলাকান্দা গ্রামের মৃত জহিরুল আলমের ছেলে। সে ভলভো ব্যাটারি কোম্পানিতে কাজ করেন।

গত ২১ জুলাই পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

বাড়ির ম্যানেজার ফারুক হোসেন বলেন, ইব্রাহিম খলিল আমাদের বাড়িতে ৬ মাস যাবৎ রয়েছে। শুনেছি গত জুলাই মাসের ২১ তারিখে বিয়ে হয়। এরপর ১৫ দিন হলো ইব্রাহিম তার স্ত্রী নওরিনকে নিয়ে আসেন। আজ বিকেলে হঠাৎ করে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায় নওরিন।

পরে খবর পেয়ে নুসরাতকে নিয়ে স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে জানানো হলে মরদেহ থানায় নিয়ে যায়।

এদিকে নওরীনের সহপাঠীদের সঙ্গে কথা হলে তারা জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিয়ের পর সর্বশেষ কয়েকদিন স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছিল। পারিবারিক কলহ থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নওরীনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সাহিদা আখতার বলেন, আমি মৃত্যুর বিষয়টি শোনার পর থেকে মেনে নিতে কষ্ট হচ্ছে। তার মতো মেধাবী মেয়ে শুধু বিশ্ববিদ্যালয় নয় দেশের জন্য একটি সম্পদ ছিল। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।