Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

বিয়ের নয় মাসেই যৌতুকের বলি হলেন গৃহবধূ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিয়ের নয় মাসেই যৌতুকের বলি হলেন গৃহবধূ

ফেনী সদর উপজেলা ধলিয়ায় ইসরাত জাহান উর্মি নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মা মনোয়ারা বেগমের দাবি নির্যাতন করে তার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে শ্বশুরবাড়ির লোকজন।

 

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে দৌলতপুর গ্রামের পাটোয়ারী বাড়ির নিহতের স্বামী কাতার প্রবাসী মিজানুর রহমানের বসত ঘর থেকে উর্মির মরদেহ উদ্ধার করা হয়। উর্মি সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতান গ্রামের আব্দুল আবছারের মেয়ে।

 

নিহতের মা মনোয়ারা বেগম বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের পাটোয়ারী বাড়ির কাতার প্রবাসী মিজানুর রহমানের সঙ্গে মেয়ের বিয়ে হয়। তারপর থেকে মেয়ের শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দিয়ে আসছে।

   

সময়মত তাদের পছন্দমত কিছু না দিতে পারলে ঘরে এসব নিয়ে ঝগড়া করতো। মেয়েকে দেখতে গিয়েও প্রায় অপমানজনক কথাবার্তা শুনতে হয়েছে। শুক্রবার রাতেও তারা আমার মেয়েকে মানসিক নির্যাতন করে। আমি এ হত্যার বিচার চাই।

 

নিহতের শ্বশুরবাড়ি সূত্র জানায়, অন্যান্য দিনের মতো শুক্রবার রাতেও উর্মি স্বাভাবিকভাবে ঘুমাতে যায়। সকাল থেকে তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় পরবর্তী পুলিশ ও তার স্বজনদের খবর দেওয়া হয়।

 

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।