কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৫ কোটি টাকার তামার ক্যাবল পাচারকালে সাতজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার ( ৩১ আগস্ট) দুপুর ১টার সময় অত্র শাখার তত্ত্বের ভিত্তিতে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র থেকে পাচারকালে এসব তামার ক্যাবল জদ্ব করা হয়।
নৌবাহিনী জানায়, গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে প্রায় ১৫ কোটি টাকার তামার ক্যাবল পাচারকালে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ সাকিব আহমেদের নেতৃত্বে একটি টিম বিদ্যুৎকেন্দ্রের ৪ নং জেটিঘাট হতে বার্জে উত্তোলনকালে ৪০ ফিট ৪টি কন্টেইনারসহ ৭ জনকে আটক করে।
ক্যাবলগুলো চট্টগ্রামস্থ কোম্পানি ইকবাল মেরিন সম্পূর্ণ অবৈধভাবে বিদ্যুৎকেন্দ্র থেকে বের করে জেটি ঘাটে নিয়ে যায় বলে জানায় নৌবাহিনী।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ঘটনায় প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী মো. সাইফুল ইসলাম এবং প্রকল্পের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলফাজ হোসেনও জড়িত।





