Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

বিছানায় পড়ে ছিল বৃদ্ধের হাত-পা পোড়া লাশ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিছানায় পড়ে ছিল বৃদ্ধের হাত-পা পোড়া লাশ

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিজনগর গ্রাম থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশের হাত-পা পোড়ানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

নিহত বৃদ্ধের নাম মনির হোসেন ওরফে মনি (৮০)। তিনি ওই এলাকার মৃত আকুব্বরের ছেলে। তিনি স্থানীয় আবদুর রাজ্জাক ওরফে মিঠু নামের এক ব্যক্তির বাড়ির নিরাপত্তাপ্রহরী ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিজনগর গ্রামের আবদুর রাজ্জাক পরিবার নিয়ে ঢাকায় থাকেন। পাঁচ বছরের বেশি সময় ধরে রাজ্জাকের বাড়ির পাহারাদার হিসেবে বাড়িটি দেখাশোনা করতেন বৃদ্ধ মনির। তিনি একাই ওই বাড়ির বাইরের একটি ঘরে থাকতেন।

 

আজ সকালে স্থানীয় বাসিন্দারা মনিরকে দেখতে না পেয়ে জানালা দিয়ে ঘরের ভেতরে উঁকি দেন। এ সময় তাঁরা বিছানায় মনিরের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের হাত ও পা পোড়ানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

 

কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেসব বিষয় জানার জন্য কাজ করছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা নেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।