Monday, 5 October 2026
শিরোনাম
জাতীয়

বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা

• • পঠিত 22 বার
শেয়ার করুন:
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা

বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে অদ্য ০১-১০-২০২৬ তারিখে  ঢাকা জেলার কামরাঙ্গিরচর এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

 

মোবাইল কোর্ট পরিচালনাকালে মেসার্স ইমরান ক্যামিক্যালস কোম্পানি, ৩৪৩, পশ্চিম আশ্রাফাবাদ, কামরাঙ্গীচর, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার ও হ্যান্ড ওয়াস পণ্যের গায়ে বিএসটিআইয়ের  মান চিহ্ন ব্যবহারপূর্বক বাজারজাত করতে দেখা যায়। 

 প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন এবং মহাপরিচালক মহোদয়ের ক্ষমতাবলে প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব নুর জাহান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব আবু সাকিব তানভীর, পরীক্ষক (মেট্রোলজি, রসায়ন), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।