Monday, 5 October 2026
শিরোনাম
সারা দেশ

বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু

• • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু
ছবি সংগৃহিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাস বয়সী হালিমা খাতুন নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

 

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার গালা ইউনিয়নের চর দুগালী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলীম প্রামাণিক ওই গ্রামের মোকসেদ প্রামাণিকের ছেলে।

 

শিশুটির মা ফজিলা খাতুনের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্বামী আলীম তাকে প্রায়ই নির্যাতন করতেন। সোমবার সকালে লাঠি দিয়ে আঘাতের সময় তার কোলে থাকা ৯ মাসের হালিমার শরীরে ওই লাঠির আঘাত লাগে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় হালিমা।

 

পরে খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পিতা আব্দুল আলীমকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।