Monday, 5 October 2026
শিরোনাম
সারা দেশ

গোপালগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

• • পঠিত 4 বার
শেয়ার করুন:

গোপালগঞ্জের কাশিয়ানীতে মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় এক দম্পতি নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দেওলা গ্রামের সোলাইমান মোল্লা (৭০) ও তাঁর স্ত্রী শাহিদা বেগম (৬০)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দম্পতি ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসে করে মাঝিগাতী বাসস্ট্যান্ডে নামেন। পরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে খুলনাগামী দ্রুতগতির একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

 

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

 

 

তিনি জানান, পরে স্বজনদের আবেদনের পর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।