Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

বিএনপি করায় স্বামীকে ডির্ভোস দিলো স্ত্রী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিএনপি করায় স্বামীকে ডির্ভোস দিলো স্ত্রী

রাজধানীর উপকণ্ঠ সাভারে স্বামী বিএনপির সমর্থক দাবি করে তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক নারী। সাভার মডেল থানায় বৃহস্পতিবার স্বামী ফরহাদ মিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে জিডি করেন রহিমা বেগম।

 

বিভিন্ন কারণে ২০ বছরের সংসারের ইতি টেনে স্বামীকে তালাকের নোটিশ পাঠিয়েছেন বলেও জিডিতে জানান দুই সন্তানের এ জননী। এর আগে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামানের কার্যালয়েও এ বিষয়ে ‘প্রতিকারের জন্য’ যান বলে জানান রহিমা।

 

৪৩ বছর বয়সী রহিমা সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের বাসিন্দা। জিডিতে অভিযুক্ত ৫৫ বছর বয়সী ফরহাদ মিয়া মানিকগঞ্জের সিংগাইর থানার খাসিরচর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সাভারের তেঁতুলঝোড়া এলাকায় থাকেন।

 

জিডিতে বলা হয়, ২০ বছর আগে ফরহাদ মিয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রহিমার। প্রায় ১০ বছর ধরে ফরহাদ তাকে শারীরিক নির্যাতন করে আসছে। তাদের দুটি মেয়েসন্তানের ভরণপোষণও দেন না ফরহাদ। ভরণপোষণের টাকা চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

 

এতে উল্লেখ করা হয়, শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে ইতোপূর্বে তালাকের নোটিশ পাঠালেও তা ছিঁড়ে ফেলেন ফরহাদ। বৃহস্পতিবার আবারও তালাকের নোটিশ পাঠানো হলে রহিমাকে প্রাণনাশের হুমকি দেন স্বামী।

 

জিডির বিষয়ে রহিমা বেগম বলেন, ‘আমার স্বামী ফরহাদ বিএনপির মিছিলে যায়। আমি একজন আওয়ামী লীগের সন্তান। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি আওয়ামী লীগ করতেন।

 

‘আমি এ কারণে তাকে ডিভোর্স দিয়ে দিলাম। তার সঙ্গে আমি সংসার করব না। যেহেতু সে বিএনপি করে। আমার ওপর অনেক নির্যাতন ও অত্যাচার করছে। আমাকে প্রচুর মারধর করছে। বিএনপির মিছিলে যাইতে মানা করছি দেখে অত্যাচার করছে। খালি বিএনপি, বিএনপি করে।’

 

তিনি আরও বলেন, ‘আমার স্বামী মাদক সেবন করে গাড়ির মধ্যে আগুন দিয়া ফালায়। একজনের হোন্ডায় আগুন দিয়া দেয়। তখন নাম পরে আওয়ামী লীগে করছে। করছে তো বিএনপির লোকে।

 

‘আমার স্বামী কয়, আওয়ামী লীগে করছে এগুলা। অগো (আমার স্বামী) দিয়াই তো এগুলা (গাড়িতে আগুন) করায়। বড় বড় নেতারা কি এগুলা করব নাকি?’

 

সাভার মডেল থানার ডিউটি অফিসার ও উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন উর রশিদ জানান, রহিমা জানিয়েছেন, তার স্বামী বিএনপি করেন; তিনি মাদকাসক্ত। নেশার টাকা না পেলে স্ত্রীকে মারধর করেন।

 

এসআই আরও জানান, রহিমা ঢাকা জেলার এসপির কাছে গিয়েছিলেন। তিনি বৃহস্পতিবার থানায় জিডি করেন। ঘটনাটি হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তাকে তদন্ত করার জন্য ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।

 

সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘ভুক্তভোগী এক নারী থানায় এসেছিলেন। আমি তার কথা শুনেছি। তাকে আইনগত সহায়তা প্রদান করা হয়েছে। ‘তিনি তার স্বামীর বিরুদ্ধে একটি সাধরণ ডায়েরি করেছেন। তদন্ত করে পরবর্তী সময়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।