Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

বিএনপি'র রাজনীতি নিষিদ্ধের দাবিতে যুবলীগের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিএনপি'র রাজনীতি নিষিদ্ধের দাবিতে যুবলীগের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জামালপুরের মেলান্দহে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, মানবাধিকার লঙ্ঘনকারী জিয়াউর রহমান এর মরণোত্তর বিচার, ৭৫-এর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর, ২১ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড

ও পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপি'র রাজনীতি নিষিদ্ধ করার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মেলান্দহ উপজেলা যুবলীগ।

সোমবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ গেইটে উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ'র সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন দলের নেতাকর্মীরা। মানববন্ধন শেষে উপজেলা যুবলীগের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহিন বাঘা'র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো: রুকনুজ্জামান রুবেল চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক তাপস ফারাজী প্রমুখ।

বক্তারা, ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় জিয়াউর রহমানের মরণোত্তর বিচারসহ এ ঘটনায় পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর ও বিএনপি'র রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।