Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

বিএডিসি'র নিয়ম উপেক্ষা করে সেচ পাম্প স্থাপনের অভিযোগ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বিএডিসি'র নিয়ম উপেক্ষা করে সেচ পাম্প স্থাপনের অভিযোগ

কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি ঃ কুষ্টিয়ার কুমারখালীতে বিএডিসি'র নিয়ম উপেক্ষা করে সেচ পাম্প স্থাপনের অভিযোগ উঠেছে স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে। নন্দলালপুর ইউনিয়নের উদয় বিষ্ণুপুর মৌজায় জোরপূর্বক সেচপাম্প স্থাপনের পর বিএডিসি'র লাইসেন্স ও বিদ্যুৎ সংযোগ নেওয়ার জোড় চেষ্টা চালিয়ে যাচ্ছেন চক্রটি।

 

ভুক্তভোগী মুছা বিশ্বাস জানান, বিএডিসি'র লাইসেন্স প্রাপ্ত একজন কৃষক তিনি। তার লাইসেন্স নাম্বার ৪৪৫। উদয় বিষ্ণুপুর মৌজায় আরএস ১০৪ নং দাগে তার নিজেস্ব সম্পত্তির উপর সেচপাম্প বসিয়ে দীর্ঘদিন যাবত প্রায় ৩০ বিঘা ধানের জমিতে তিনি পানি দিয়ে থাকেন। গত ২ মাস পূর্বে পুরাতন চড়াইকোল গ্রামের আব্দুল মজিদের ছেলে রাসেল কবির তার সেচপাম্পের দুই শত ষাট ফিটের মধ্যে সেচপাম্প বসাতে গেলে তিনি বাধা দেন।

 

বিএডিসি'র নিয়ম অনুযায়ী আটশত ষাট ফিটের মধ্যে দ্বিতীয় সেচপাম্প বসানোর নিয়ম না থাকলেও রাসেল প্রভাব খাটিয়ে পাম্প বসান বলে জানান তিনি। বর্তমানে রাসেল বিএডিসি থেকে সেচপাম্পের লাইসেন্স এবং পল্লী বিদ্যুৎ থেকে বিদ্যুৎ সংযোগ নেওয়ার জোড় চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

রাসেল অবৈধভাবে সেচপাম্প চালানোর অনুমতি পেলে তিনি অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন বলে জানান। রাসেলের অসৎ উদ্দেশ্য বানচাল করতে ইতিমধ্যে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ অফিস ও বিএডিসি অফিস বরাবর দরখাস্ত দিয়েছেন বলে জানান।

উপজেলা নির্বাহী অফিসার এসএম মিকাইল ইসলাম জানান, দরখাস্ত পেয়েছেন এবং ইতিমধ্যে বিএডিসি বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছেন। বিএডিসি কর্তৃপক্ষ সরেজমিন এসে দ্বিতীয় সেচপাম্পের দুরত্ব নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।