Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

admin • 10 Jul 2023, 08:52 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ফেনীর দাগনভূঞার বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও দুইজন। সোমবার সন্ধ্যায় ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সড়কে মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম শুভ।

তার বাড়ি নোয়াখালী জেলার সদর থানায় বলে পুলিশ জানায়। অপর নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। দাগনভূঞা থানার ওসি হাসান ইমাম দুইজন নিহতের সত্যতা নিশ্চত করেছেন।

তিনি বলেন, সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ফেনী থেকে নোয়াখালী জেলার সদর থানার দিকে যাচ্ছিলেন যাত্রীরা। বাসটি চট্টগ্রামের দিকে পালিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।