Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাসসের নতুন চেয়ারম্যান হলেন আনোয়ার আলদীন

admin • 10 Nov 2024, 10:38 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বাসসের নতুন চেয়ারম্যান হলেন আনোয়ার আলদীন

বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের  যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনকে চেয়ারম্যান করে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

 

আনোয়ার আলদীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যায়নকালেই দৈনিক ইত্তেফাকে বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে যোগদেন। পরে পত্রিকাটির স্টাফ রিপোর্টার, সিনিয়র রিপোর্টার এবং সর্বশেষ যুগ্ম সম্পাদক হিসেবে সর্বাধিক যোগ্যতার সঙ্গে কাজ করে আসছেন।

তিনি অনেকগুলো সাড়া জাগানো প্রতিবেদন ও সাংবাদিকতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৯৯৬ সালে ‘ভেজালের ভিড়ে আসল উধাও’ শিরোনামে একটি চাঞ্চল্যকর অনুসন্ধানমূলক ধারাবাহিক প্রতিবেদনে করে সারা দেশে সাড়া ফেলে দিয়েছিলেন। ১৭ পর্বের এই প্রতিবেদনের তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ইউনেস্কো, ডিআরইউ পুরস্কারসহ অনেক গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেন।

 

এছাড়া তিনি দক্ষিণ খুলনা তথা কপিলমুনির কৃতী সন্তান আনোয়ার আলদীন সাংবাদিকতার পাশাপাশি এলাকার উন্নয়ন ও অসহায়-দুস্থ মানুষের কল্যাণে নিরন্তর নিবেদিত জামে মসজিদ, স্বাস্থ্যকেন্দ্র, মাদরাসা, এতিমখানা ও হেফজখানা প্রতিষ্ঠা করেছেন। 

 

বাসস পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন- তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস), অর্থ বিভাগের যুগ্ম সচিব, জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার, বাসসের ব্যবস্থাপনা পরিচালক এবং বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠানের সম্পাদকরা।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম আনোয়ার আলদীনের নতুন পদে নিযুক্তি উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, আনোয়ার আলদীনের নেতৃত্বে বাসস আরও শক্তিশালী, গতিশীল এবং নীতিনিষ্ঠ হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।