Sunday, 8 November 2026
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন রাঙামাটিতে জেলা আ.লীগের সহসভাপতি চিংকিউ গ্রেপ্তার
এক্সক্লসিভ

বাসযোগ্য শহর গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান পরিবেশ উপদেষ্টার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বাসযোগ্য শহর গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান পরিবেশ উপদেষ্টার

রাজধানী ঢাকা-সহ দেশের শহরগুলো বাসযোগ্য করতে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আমাদের তরুণরাই পারবে শহরগুলোকে বাসযোগ্য করতে এবং বর্তমান সরকার এ কাজে তাদের পাশে থাকবে।

আজ  (বৃহস্পতিবার)  রাজধানীর কারওয়ান বাজারে ‘বিশ্ব শহর দিবস-২০২৪’ উপলক্ষ্যে স্টার সেমিনার হলে আয়োজিত ‘ডেইলি ইউথ লিডিং ক্লাইমেট’ এবং ‘লোকাল একশন ফর সিটিজ’ শীর্ষক এক যুব সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও ঢাকার বর্জ্য ব্যবস্থায় উন্নতি হয়নি। শিশুদের খেলার জায়গার অভাব রয়েছে। শহরকে বাসযোগ্য করতে সবাইকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর চন্দন জেড. গোমেজ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম শহীদুল ইসলাম, আইএবি ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মোহাম্মদ আলী নকী এবং ক্যাপস চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।

বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং যুব ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।