Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাসচাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৭

admin • 07 Jul 2023, 08:44 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বাসচাপায় ইজিবাইকের চালকসহ নিহত ৭

যশোর সদর উপজেলার যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় বাসচাপায় ইজিবাইকে থাকা একই পরিবারের পাঁচজনসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বেলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লেবুতলায় যাত্রীবাহী বাসচাপায় ইজিবাইকে থাকা একই পরিবারের পাঁচজনসহ সাতজন নিহত হয়েছেন। ঘাতক বাসটিকে আটকে অভিযান অব্যাহত রয়েছে। নিহতদের মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।