Sunday, 8 November 2026
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন রাঙামাটিতে জেলা আ.লীগের সহসভাপতি চিংকিউ গ্রেপ্তার
এক্সক্লসিভ

বাফুফে ভবনে অবশেষে সাফ চ্যাম্পিয়নদের ব্যানার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বাফুফে ভবনে অবশেষে সাফ চ্যাম্পিয়নদের ব্যানার

ঘড়ির কাঁটায় তখন সময় দুপুর আড়াইটা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবনে ছিল না সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলকে বরণের প্রস্তুতি। অনেক দেরিতে হলেও দেশের ফুটবলের অভিভাবক সংস্থার টনক নড়েছে।

দেশের মানুষকে আবারো আনন্দের উপলক্ষ এনে দেওয়া নারী ফুটবলাররা দুপুর আড়াইটার দিকে ঢাকায় পা রেখেছেন। ছাদখোলা বাসে চড়ে ট্রফি হাতে সংবর্ধনা পেয়ে তাদের গন্তব্যস্থল হবে বাফুফে ভবন। তখনো বিস্ময়করভাবে ফেডারেশনের চারপাশ ছিল সাজসজ্জাহীন। ছিল না কোনো ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টার। 

বিকেল ৫টার পর অবশ্য পরিবেশ পাল্টাতে থাকে। তাড়াহুড়ো করে ব্যানার বানিয়ে তা ভবনের দেয়ালে টাঙিয়ে দেওয়া হয়। ব্যানারের সামনে অনেক উৎসাহী মানুষকে ছবি তুলতেও দেখা যায়।   

দুই বছর আগে ব্যানারে ছেয়ে গিয়েছিল গোটা এলাকা। এবার সেই আয়োজনে যেন শুরুতে ছিল ঢিলেঢালা ভাব। ডেইলি বাংলাদেশকে আগেই  বাফুফের একজন স্টাফ নাম না প্রকাশের শর্তে জানালেন আসল ঘটনা।

তিনি বলেন, আগে একটা সরকার ছিল। তারা আয়োজন করেছিল। এবার নতুন সরকার এসেছে। সবকিছু আমাদের পক্ষ থেকেই করা লাগছে। ব্যানার রেডি হচ্ছে দ্রুত আসবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।