Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাফুফের ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা আজাদ

admin • 09 Jan 2025, 10:28 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বাফুফের ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা আজাদ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর গভার্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।

 

গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপিকে সভাপতি এবং ফরহাদ হোসেন আজাদকে ডেপুটি চেয়ারম্যান করে নতুন গভার্নমেন্ট রিলেশন কমিটির তালিকা প্রকাশ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

 

ফরহাদ হোসেন আজাদ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন এবং বর্তমানে বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন তিনি।

 

রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি তার ক্রীড়ামোদী দৃষ্টিভঙ্গি নতুন কমিটিকে কার্যকরীভাবে পরিচালিত করতে সাহায্য করবে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।

 

ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ফরহাদ হোসেন আজাদ দেশের শীর্ষ এক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ফুটবল বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা। তবে বিগত ফ্যাসিস্ট সরকারের আত্মীয়করণ এবং দলীয়করণের কারণে ফুটবলের মান শুধু বিশ্ব র‌্যাঙ্কিংয়েই নয়, দেশীয় পর্যায়েও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির ফলে দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের স্টেডিয়ামগুলো বেহাল অবস্থায় পৌঁছেছে। আমাদের পরিকল্পনায় রয়েছে এই স্টেডিয়ামগুলো পুনরায় সংস্কার করা এবং তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে আনার জন্য আরও বেশি খেলার আয়োজন করা। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, ফুটবলের হারানো গৌরব পুনরুদ্ধার করতে এবং খেলার আধুনিকায়নে নিরলস কাজ করে যাব।

 

পঞ্চগড় জেলার জনগণ ফরহাদ হোসেন আজাদের এই অর্জনকে অত্যন্ত গর্বের বিষয় হিসেবে দেখছেন এবং আশা করছেন আগামী দিনে তার নেতৃত্বে দেশের ফুটবল অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে।

 

উল্লেখ্য, সরকারি সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় সাধনের মাধ্যমে দেশের ফুটবলের উন্নয়ন করাই বাফুফের গভার্নমেন্ট রিলেশন কমিটির প্রধান লক্ষ্য। সরকারি তহবিলের যথাযথ ব্যবহার, ফুটবল নীতিমালা তৈরিতে সহায়তা, এবং তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করাই এই কমিটির প্রধান কাজ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।