Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

বান্দরবানে ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন, দুর্ভোগ চরমে

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বান্দরবানে ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন, দুর্ভোগ চরমে

বান্দরবানে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিপাত, সড়কের বিভিন্ন স্থান এবং পাহাড়ের ঢালুতে বিদ্যুতে তারের ওপর গাছ পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে জেলা শহরসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে প্রায় ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে।

চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। মঙ্গলবার (২৮ মে) সকালে বান্দরবান সদরসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে এ তথ্য জানা যায়। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত রোববার থেকে থেমে ভারী বৃষ্টিপাত ও হাল্কা থেকে মাঝারি ঝড়ো হাওয়া বইছে। এতে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ লাইনে গাছ ভেঙে প্রায় ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে জেলা সদর, থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায়

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা। এদিকে বান্দরবান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে সড়কের বিভিন্ন স্থানে এবং পাহাড়ের ঢালুতে বিদ্যুতে তারের উপর গাছ পড়ে বিভিন্ন স্থানে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ বিভাগ সংযোগ সচল করতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে ইতোমধ্যে জেলা শহরের বিভিন্ন স্থানে সংযোগ চালু করা হয়েছে।

বিশেষ করে দুর্গম এলাকায় গাছ পড়ে যেসমস্ত স্থানে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেটি সচল করার জন্য আমরা টীম ভিত্তিক কাজ করছি। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সব জায়গাতে সংযোগ স্থাপন করতে পারবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।