Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানে পাহাড় থেকে পড়ে পর্যটকের মৃত্যু

admin • 13 Aug 2023, 03:00 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বান্দরবানে পাহাড় থেকে পড়ে পর্যটকের মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলায় কুরুকপাড়া ইউনয়িনরে দৌছড়ি এলাকার সাইংপ্রা ঝর্ণায় ভ্রমণে গিয়ে এক পর্যটক পাহাড় থেকে পড়ে গুরুত্বর আহত হয়ে নিহত হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১২ আগস্ট) ঢাকা থেকে আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের সাইংপ্রা ঝর্ণায় ভ্রমণে যায় ২১ জনের একটি পর্যটক দল। এদিকে ভ্রমণে গিয়ে হঠাৎ করে মো. আতাহার ইশরাক রাফি (৩০) নামে এক পর্যটক অসাবধানতা বশত পাহাড় থেকে নিচে পড়ে গিয়ে মাথা ফেটে গুরুতর আহত হয়।

পরে এলাকার জনসাধারণ তাকে উদ্ধার করে এবং তার সঙ্গে থাকা অন্যান্য ২০জন পর্যটক ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুরুকপাতা ইউনিয়নের ক্যামচং পাড়াতে নিয়ে যায়। পরে গুরুত্বর আহত অবস্থায় মা. আতাহার ইশরাক (রাফি) রাতেই মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রা পং স্রো জানান, এলাকাটি এমনিতেই দুর্গম আর এই মুহূর্তে ঝড় বৃষ্টি উপেক্ষা করে পর্যটকদের ভ্রমণে যাওয়া খুবই ঝুকিপূর্ণ।

 

তিনি আরও জানান, ঘটনাস্থল পাহাড়ি দুর্গম এলাকায় এবং মোবাইল নেট বিছিন্ন থাকায় তাদের সবাইকে সদরে আনা সম্ভব হয়নি । সকালে উদ্ধারকারী দল ঘনটাস্থলে রওনা দিয়েছে এবং সন্ধ্যা নাগাদ সবাইকে সদরে আনা সম্ভব হতে পারে।

 

এদিকে আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার তবিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আলীকদমের সাইংপ্রা ঝর্ণা থেকে পড়ে মোহাম্মদ আতাহার ইসরাক রাফি নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে । নিহত ব্যক্তির লাশ উদ্ধারের কার্যক্রম চলছে, লাশ নিয়ে আলীকদম সদরে আসতে ৬ থেকে ৭ ঘণ্টা প্রয়োজন হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।