Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানে নতুন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন

admin • 06 Jul 2023, 09:04 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বান্দরবানে নতুন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন

বান্দরবানে নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের একান্ত সচিব (উপ-সচিব) শাহ্ মোজাহিদ উদ্দিন। বৃহস্পতিবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

এদিকে বান্দরবান পার্বত্য জেলার বর্তমান জেলা প্রশাসক মিসেস ইয়াছমিন পারভীন তিবরীজি বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

বান্দরবান পার্বত্য জেলার বর্তমান জেলা প্রশাসক মিসেস ইয়াছমিন পারভীন তিবরীজি বান্দরবানকে তার সৃজনশীল ভাবনা দিয়ে অনেকটাই সাজিয়েছেন । খুবই উদ্যমী ও প্রতিভাবান,সৃজনশীল চিন্তাধারার জেলা প্রশাসক ছিলেন তিনি। কলাগাছের তন্ত থেকে সুতা তৈরি করে আলোচিত কল্যাবতি শাড়ি বানানোর উদ্যোগ নিয়ে সফল হয়েছেন তিনি। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।