Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাংলাদেশকে ৫৯ কোটি টাকা অনুদান দেবে ডেনমার্ক

admin • 12 Dec 2024, 10:18 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বাংলাদেশকে ৫৯ কোটি টাকা অনুদান দেবে ডেনমার্ক

বাংলাদেশকে প্রায় ৫৯ কোটি টাকার অনুদান দেবে ডেনমার্ক। এ বিষয়ে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে গত মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) একটি অনুদানভিত্তিক সংশোধনী কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ইআরডি-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের পরিবর্তিত পটভূমিতে উন্নয়ন কার্যক্রমসহ মানবাধিকার, গণতন্ত্র এবং সুশাসন কায়েমের লক্ষ্যে বাংলাদেশ সরকারের চলমান সংস্কার কর্মসূচিতে সহায়তার জন্য ডেনমার্ক সরকার এ অনুদান প্রদান করবে।

 

বাংলাদেশ ও ডেনমাকের্র মধ্যে দীর্ঘ ৫২ বছরের দ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্ক রয়েছে। এ দীর্ঘ সময়ে ডেনমার্ক বাংলাদেশকে কৃষি, পানি ও পয়ঃনিষ্কাশন, যোগাযোগ মাধ্যম, জলবায়ু পরিবর্তন, সুশাসন ও মানবাধিকার খাতে সহায়তা প্রদান করে আসছে। এছাড়াও ডেনমার্ক সরকারের সাথে বাংলাদেশ সরকারের বাণিজ্যিক সম্পর্কও বিদ্যমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

 

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং ডেনমার্ক সরকারের পক্ষে ডেনমার্কের ঢাকাস্থ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার চুক্তিটি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডেনমার্ক দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সূত্র : বাসস

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।