Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বরিশালে বিসিকের ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

admin • 11 Aug 2023, 07:57 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বরিশালে বিসিকের ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশালে বিসিকের ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে নগরীর বাঘিয়া নয়াদা বাড়ি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- খাদিজা (৪) এবং সাড়ে ৩ বছরের দিনিয়া। তারা পরষ্পর চাচাতো বোন।

স্বজনরা জানিয়েছেন, নয়াদা বাড়ির বাসিন্দা ফার্নিচার দোকানদার আনোয়ারের মেয়ে খাদিজা ও শপিং ব্যাগ প্রস্তুতকারক দেলোয়ারের মেয়ে দিনিয়া দুপুরে গোসলের কথা বলে ঘর থেকে বের হয়ে পাশে যায়। কিছুক্ষণ পরেই তাদের মায়েরা তাদের গোসল করাতে বাথরুমে গিয়ে আর পায়না।

পরে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে বাড়ির পাশে বিসিকের সীমানা দেয়ালের অপর পাড়ে একটি ডোবায় তল্লাশি চালায়। সেখান থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।