Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

বন্ধ হলো ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বন্ধ হলো ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’

কৃষি পণ্যের অভাবে উদ্বোধনের দিন চলে বন্ধ হয়ে গেল ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’। ট্রেনটি গত ২৬ অক্টোবর উদ্বোধন করা হয়েছিল। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে চালু হওয়া এই ট্রেনটি আজ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল শুক্রবার (১ নভেম্বর) রাতে বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ট্রেনটি চালুর পর কৃষক বা কৃষিপণ্য ব্যবসায়ীদের তেমন সাড়া পাওয়া যায়নি। তারা ট্রেনে কৃষিপণ্য পরিবহনে আগ্রহী নয়। তাই ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে।

 

রেলওয়ে কর্মকর্তারা জানান, ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেন। সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি শনিবার ট্রেনটি রহনপুর-ঢাকা রুটে চলাচল করার কথা ছিল। কিন্তু শুক্রবার রাতে রেলওয়ে নিয়ন্ত্রণ কক্ষ থেকে ট্রেনটি আর চলবে না বলে জানিয়ে দেওয়া হয়।

 

প্রসঙ্গত, গত শনিবার (২৬ অক্টোবর) প্রথম যাত্রায় ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে কোনো কৃষিপণ্য পায়নি। খালি অবস্থায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে ওইদিন রেলওয়ে কর্তৃপক্ষের ৮ লাখ ৯৬ হাজার ৭২ টাকা লোকসান হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।