Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

বড় দুই দলের কারণে ফ্যাসিবাদের পুনর্বাসন হলে ক্ষমা নেই: মামুনুল হক

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বড় দুই দলের কারণে ফ্যাসিবাদের পুনর্বাসন হলে ক্ষমা নেই: মামুনুল হক

ইসলা‌মি খেলাফত মজলিসের আ‌মির মাওলানা আল্লামা মামুনুল হক বলেছেন, পাঁচ আগস্টের পর ফ্যাসিবাদ ঠেকাতে আমরা সকলে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি সেটি ধরে রাখতে হবে।

 

তবে দেশের বর্তমান বড় দুদল বিএনপি ও জামায়াত যেভাবে বাদানুবাদে জড়িয়েছে; এর ফলে যদি দেশে আবার ফ্যাসিবাদ পুনর্বাসন হয় তবে বাংলার জনগণ তাদেরকে কখনও ক্ষমা করবে না।

 

বুধবার (১৫ জানুয়ারি) পটুয়াখালী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে অনু‌ষ্ঠিত জেলা ইসলা‌মি খেলাফত মজ‌লিস কর্তৃক আয়ো‌জিত গণসমাবেশে প্রধান অ‌তি‌থির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

 

এসময় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত এক‌টি সুষ্ঠু ও নির‌পেক্ষ নির্বাচনের আয়োজন করেন। কোনো তন্ত্রমন্ত্রে কাজ হবে না। একমাত্র ইসলা‌মী হুকুমত ছাড়া এদেশে বৈষম্যমুক্ত সমাজ গঠন করা সম্ভব না।

 

অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যসহ জেলা জামায়াতের আ‌মীর অ্যাডভোকেট নাজমুল আহসান ও ব‌রিশাল বিভাগীয় ছাত্রশি‌বি‌রের দা‌য়িত্বপ্রাপ্ত নেতা আবদুল্লাহ আল না‌হিয়ান উপ‌স্থিত ছিলেন।

এআর/মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।