Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী ও মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎ

admin • 14 Feb 2023, 09:36 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী ও মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বঙ্গভবন প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এদিন সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এ সময় রাষ্ট্রপতির স্ত্রী বেগম রাশিদা খানম, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, নবনির্বাচিত রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এর আগে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, তার সহধর্মিনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার সহধর্মিনী রাশিদা খানম। ‌

 

মো. সাহাবুদ্দিন পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান আবদুল হামিদ। এ সময় তারা কুশল বিনিময় করেন ও পরস্পরের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

 

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।