Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বগুড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট স্থগিত

admin • 29 May 2024, 11:49 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বগুড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট স্থগিত

বগুড়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থীর বরাদ্দ প্রতীকের সঙ্গে ব্যালটের প্রতীকের অমিল থাকায় বগুড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।একই সঙ্গে রিটার্নিং কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

এর আগে, নমুনা প্রতীকের সঙ্গে ব্যালট পেপারের প্রতীকের অমিল থাকার অভিযোগ তোলেন এক প্রার্থী। ওই প্রার্থীর নাম ইফতারুল ইসলাম মামুন। তিনি আইসক্রিম প্রতীকে বগুড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোটে অংশ নিয়েছেন। 

তিনি অভিযোগ করে বলেন, আমাকে প্রতীক বরাদ্দের দিন কাঠিওয়ালা আইসক্রিমের ছবি দেয়া হয়। সেই প্রতীক নিয়েই আমি প্রচারণা চালাই। বুধবার (২৯ মে) ভোট শুরু হওয়ার পর দেখলাম ব্যালটে বরাদ্দ প্রতীকের সঙ্গে মিল নেই। সেখানে ফুলের মত দেখতে কুলফি আইসক্রিম দেয়া হয়েছে। এতে ভোটাররা আমার প্রতীক চিনতে পারছে না। আমি নির্বাচন অফিসে গিয়েও কাউকে পাচ্ছি না।

তিনি আরও বলেন, আমি রিটার্নিং কর্মকর্তাকে ফোন করেছিলাম। তিনি এখন আমাকে ফেসবুকে প্রচার প্রচারণা চালাতে বলছেন। আমি এখন নিরুপায়। আমি কোথায় কি করব বুঝতেও পারছি না। 

পরে অভিযোগ আমলে নিয়ে নির্বাচন কমিশন ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ স্থগিত করার ঘোষণা দেয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।