Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বগুড়া প্রেসক্লাবের বহুতল ভবনের ভিত্তিফলক পুন:স্থাপন

admin • 31 Aug 2024, 09:20 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বগুড়া প্রেসক্লাবের বহুতল ভবনের ভিত্তিফলক পুন:স্থাপন

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠপুত্র, বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানের লাগানো বগুড়া প্রেসক্লাবের বহুতল ভবনের ভিত্তিফলক পুন:স্থাপন করা হয়েছে।

 (৩০ আগস্ট)  শুক্রবার দুপুরে বগুড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিফলক পূণ:স্থাপন করেন। ফলক স্থাপন শেষে দেশ, জাতি, শহীদ জিয়ার পরিবার ও বগুড়া প্রেসক্লাবের মরহুম সদস্যদের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

 

এসময় বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ্ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস, সাধারন সম্পাদক এস এম আবু সাঈদসহ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, ২০০৪ সালের ২১ জানুয়ারি জিয়াউর রহমানের জ্যেষ্ঠপুত্র, বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমান বগুড়া প্রেসক্লাবের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বগুড়া প্রেসক্লাবের নেতৃত্ব দখলকারী আওয়ামী দোসররা তারক রহমানের ভিত্তিফলক ভেঙ্গে ফেলে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।