Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বগুড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

admin • 09 Jan 2025, 08:47 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বগুড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

বগুড়ায় সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর ৪টায় শহরের নিশিন্দার এলাকায় নিজ বাড়িতে তার ওপর হামলা চালানো হয়।

 

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে ভর্তি করান। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য আইসিইউতে স্থানান্তর করেন।

 

হামলার শিকার হারুনুর রশিদ সাজু (৫০) শহরের নিশিন্দারা এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি বগুড়া পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা।

 

বগুড়া ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক লালন হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার ভোর ৪টায় নিজ বাড়িতে দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি ও রড) দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা।

 

এতে গুরুতর আহত হন তিনি। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।