Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বগুড়ায় নবাগত পুলিশ সুপারের যোগদান

admin • 12 Jul 2024, 10:52 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বগুড়ায় নবাগত পুলিশ সুপারের যোগদান

বগুড়া জেলা পুলিশের অভিভাবক হিসাবে যোগদান করলেন জাকির হাসান পিপিএম। বুধবার (১০ জুন) বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দায়িত্ব বুঝে নেন তিনি। এসময় জেলা পুলিশের সদ্য সাবেক পুলিশ সুপার ও ঢাকার ডিএমপির অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দায়িত্বভার বুঝে নেন।

নবাগত পুলিশ সুপার জনাব জাকির হাসান জেলা পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণের পর তিনি পুলিশ অফিস, বগুড়ার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সগণের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) স্নিগ্ধ আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকারসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতারা।

এরআগে গত মাসের ২৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে বগুড়া জেলা পুলিশ সুপার হিসাবে যোগদানের বিষয়টি জানান।

জেলা পুলিশ সুপার জাকির হোসেন ফেনী জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্বরত ছিলেন। ২০২৩ সালে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে সেবা, কর্মদক্ষতা ও অপরাধ নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ “’প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ (পিপিএম) পদকে ভূষিত হয়েছে পুলিশ সুপার মো. জাকির হাসান।

প্রসঙ্গত, এসপি মো. জাকির হাসান ২৫ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে র‍্যাবের এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকুরিজীবন শুরু করেন। বুয়েট থেকে বিএসসি সম্পন্ন করা চৌকস এ কর্মকর্তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালি উপজেলায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।