Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

বগুড়ায় ছাত্রী নিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বগুড়ায় ছাত্রী নিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ায় ছাত্রী নিবাস থেকে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলার ঠেংগামারা এলাকায় এমএম ছাত্রী নিবাসের ৩য় তলায় তার নিজ ভাড়া রুম থেকে মর*দেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পত্নীচান এলাকার হাসান আলীর মেয়ে নাইমা হাসান নুপুর (১৯)। সে বগুড়া টিএমএসএস নার্সিং কলেজের বিএসসি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক আব্দুর রহমান।

পুলিশের এই কর্মকর্তা জানান, দুপুরে ছাত্রী নিবাসের মহিলা সিকিউরিটি তাকে ডাকতে আসলে কোন সাড়া শব্দ না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে রুমে ঢুকে দেখতে পান নুপুর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আমরা তার মরদেহ উদ্ধার করেছি এবং তার রুম তল্লাশি করে বেশ কিছু চিরকুট পেয়েছি৷ তাকে প্রাথমিক ভাবে ধারণা করছি প্রেমের সম্পর্কে জড়িয়ে সে এমন সিন্ধান্ত নিয়েছে। আমরা সব বিষয় তদন্ত করছি।

হোস্টেল সিকিউরিটি শাহানা বেগম জানান, রুমের দরজা লাগিয়ে ছিল নুপুর৷ পাশের রুমের দুইজন ছাত্রী হাসপাতালে ডিউটিতে যাওয়ার সময় নুপুরকে ডাকাডাকি করলে তার কোন সাড়া না পেয়ে তারা চলে যায়। পরে নিচে আমাকে বিষয়টি জানান।

আমি নিচ থেকে তৃতীয় তলার নুপুরের রুমে গিয়ে দরজা ধাক্কালে কোন সাড়া পাই না। একপর্যায়ে দরজার সামান্য ফাঁক দিয়ে লক্ষ করে দেখি সে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে এবং পরে দরজা ভেঙে পুলিশকে খবর দিলে পুলিশ এসে নুপুরের মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক মোঃ রেদওয়ানুর রহিম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়৷

নিহতের রুম থেকে বেশ কিছু চিরকুট সংগ্রহ করেছে পুলিশ। সব কিছু গভীর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি৷ মতবে এব্যাপারে থানায় ইউডি মামলা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।