Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

ফ্রিজে রাখা সেমাই নিতে গিয়ে ভাতিজার হাতে চাচা খুন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ফ্রিজে রাখা সেমাই নিতে গিয়ে ভাতিজার হাতে চাচা খুন

কুষ্টিয়ার হরিপুরে ফ্রিজে রাখা সেমাই আনতে গিয়ে চাচা বাদশা বিশ্বাসকে (৬০) ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে আপন ভাতিজা। রোববার (১৬ জুন) সদর উপজেলার হরিপুর ইউনিয়নের আমজাদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাতিজা মাসুদের ফ্রিজে রাখা সেমাই আনতে গিয়েছিলেন চাচা বাদশা। তখন ভাতিজা মাসুদ বলেন, বিদ্যুৎ না থাকলে ফ্রিজ খোলা যাবে না। এই কথার সূত্র ধরে বাকবিতণ্ডার একপর্যায়ে মাসুদ তার চাচা বাদশাকে ধারালো বটি দিয়ে কোমরে কোপ মারে। এরপর স্থানীয়রা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, হরিপুর ইউনিয়নের আমজাদ মোড় এলাকায় ফ্রিজে রাখা সেমাই আনতে গেলে ভাতিজার সঙ্গে বাকবিতণ্ডায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।