Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, যুবক আটক

admin • 01 Sep 2024, 10:22 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, যুবক আটক

হবিগঞ্জে সদর উপজেলায় ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় সজিব দাস নামে এক যুবককে অঅটক করেছে পুলিশ।

 

শনিবার (৩১ আগস্ট) সদর উপজেলার চিরাকান্দির এক আত্মীয়র বাসা থেকে তাকে আটক করে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। আটককৃত সজিব দাস সদর উপজেলার ৩ নম্বর তেঘরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবদুল্লাপুর গ্রামের বিরাজ দাসের ছেলে।

জানা যায়, একই এলাকার Mir Ruhul Amin নামক আইডির ব্যক্তির সঙ্গে মেসেঞ্জারে চ্যাট করাকালীন হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিভিন্ন কটূক্তি করেন। পরে মীর রুহুল আমীন উক্ত চ্যাটের স্ক্রিনশট নিয়ে বিভিন্ন জায়গায় শেয়ার করলে স্থানীয় মুসল্লিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

 

বিষয়টি নিয়ে স্থানীয় সিকন্দরপুর তাজবিদুল কোরআন মাদরাসার মুহতামিম মাওলানা নজির আহমেদসহ গণ্যমান্য ব্যক্তিরা সজিবকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার জন্য তার অভিভাবককে পরামর্শ দেন।

 

হবিগঞ্জ সদর থানার সহায়তায় কটূক্তিকারী সজিব দাসকে জেলা শহরস্থ চিরাকান্দির এক আত্মীয়র বাসা থেকে আটক করে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করেন সজিবের বাবা।

পুলিশ জানায়, কটূক্তিকারী সজিব দাসকে আটক করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।