Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

ফেসবুকে পরিচয়, প্রেমিকের সঙ্গে ঘুরতে এসে ধর্ষণের শিকার তরুণী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ফেসবুকে পরিচয়, প্রেমিকের সঙ্গে ঘুরতে এসে ধর্ষণের শিকার তরুণী

প্রেমিকের সঙ্গে কিশোরগঞ্জের ভৈরবে ঘুরতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় ভৈরব মেঘনা নদীর পাড়ের রেলওয়ে জোড়া সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

গ্রেপ্তাররা হলেন-প্রেমিক নরসিংদীর রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের মনিন্দ্র দাসের ছেলে পলাশ দাস (১৮), একই এলাকার সেন্টু মিয়ার ছেলে রাব্বি (১৯), ভৈরব শহরের বাসস্ট্যান্ড এলাকার সুমন মিয়ার ছেলে নির্জন ওরফে আরিয়ান (১৭), শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার সুজন মিয়ার ছেলে সান (১৭), একই এলাকার আংগুর মিয়ার ছেলে আবদুল্লাহ (১৮), শহরের কমলপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে পাপন (১৮), শহরের চন্ডিবের এলাকার মিলন মিয়ার ছেলে হাসান (১৭) ও একই এলাকার আনাস মিয়ার ছেলে ফুয়াদ (১৯)।

এদের মধ্যে দুজন ওই তরুণীকে ধর্ষণ করেন। বাকি ছয়জন তাদের সহযোগিতা করেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় রাতেই প্রেমিকার বাবা বাদী হয়ে ভৈরব থানায় মামলা করেন। শুক্রবার (২৪ মে) আসামিদের কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়। ডাক্তারি পরীক্ষার জন্য তরুণীকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে পলাশের পরিচয় হয় ফেসবুকে। পরে তাদের মধ্য প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। বৃহস্পতিবার তারা প্রথমে ভৈরবের মানিকদি এলাকার একটি সেতু সংলগ্ন রেস্তোরাঁয় আসেন। পরে বিকেলের দিকে ভৈরব মেঘনা নদীর পাড়ে ঘুরতে যান। সন্ধ্যা ঘনিয়ে এলে নদীর পাড়ের একটি জঙ্গলের ঝোপে পলাশ দাস ওই তরুণীকে ধর্ষণ করেন।

ঘটনাটি দেখে ফেলেন ওই এলাকায় অবস্থানরত কয়েকজন ছিনতাইকারী। তারা দুজনকে আটক করে দুটি মোবাইলসহ টাকা-পয়সা ছিনিয়ে নেন। পরে তাদের একজন তরুণীকে ধর্ষণ করেন। এসময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ এসে তরুণীসহ আটজনকে আটক করে থানায় নিয়ে যায়। রাতেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর রহমান বলেন, আসামিদের আদালতে চালান দেয়া হয়েছে। তরুণীর মেডিকেল রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।