Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ফুল নয়,ফল দিয়ে সাজানো হলো বরের গাড়ি

admin • 08 Jun 2024, 05:39 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ফুল নয়,ফল দিয়ে সাজানো হলো বরের গাড়ি

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে ফুল নয়, মৌসুমি ফল দিয়ে সাজানো হলো বরের গাড়ি। এই গাড়ি সাজাতে ৫০০টি লিচু ব্যবহার করা হয়েছে। এছাড়া তিনটি আনারস ছিল গাড়ির সামনে পেছনে এবং মাঝখানে। ছিল কিছু আম। গাড়ির সৌন্দর্য বাড়াতে কিছু আর্টিফিশিয়াল লতা-পাতা ব্যবহার করা হয়েছে।;

শুক্রবার (৭ জুন) এমন ব্যতিক্রমী সাজের গাড়িতে চড়ে বর গেলেন শ্বশুরবাড়ি। বর নাজিরহাট পৌরসভার গুল মোহাম্মদ তালুকদার বাড়ির মৃত ফোরকান আহমদের ছেলে মোহাম্মদ মামুন।;

তিনি বলেন, বড় ভাইয়ের ইচ্ছায় আমার বিয়ের গাড়িটি ফুলের পরিবর্তে মৌসুমি ফল দিয়ে সাজানো হল। গাড়িটি দেখতে মানুষের উৎসাহ দেখে আমার ভালো লেগেছে।;

নুর কলি ইভেন্ট’র মালিক মোহাম্মদ আলাউদ্দিন ব্যতিক্রমী এই সাজের বিষয়ে গণমাধ্যমকে বলেন, বরের গাড়ি মানেই ফুলের সমাহার। আর বরের গাড়ি দেখলে ছোট ছেলেমেয়েরা ছুটে এসে ফুল ছিঁড়ে ফেলে।;

তাদের খুশি রাখার জন্য আগে বিভিন্ন খাবারের প্যাকেট দিয়ে বরের গাড়ি সাজিয়ে ছিলাম। ওই গাড়ি দেখে ফুল ছিঁড়তে আসা ছেলেমেয়েরা খুশি হয়েছিল। এবার বরের গাড়ি সাজিয়েছি ফল দিয়ে। ব্যতিক্রমী এই আইডিয়া বরের পরিবার থেকে দেওয়া হয়েছিল।;

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।