Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় ছোট বাচ্চাদের ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন ৫ জন। আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার বোনারপাড়া কুলিপট্টি নামকস্থানে ওই এলাকার আবুল হোসেনের পুত্র ইয়াসিন আরাফাত ও শহিদুলের পুত্র সৈকত (১০) গত মঙ্গলবার বিকালে মাঠে খেলছিল। সেই সময় ২ শিশুর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড়দের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।

পরের দিন ওই ঘটনার জের ধরে কুলিপট্টি মৃত মহেন্দ্রর ছেলে বাবু রায় (১৮) ও আবুল হোসনকেও মারপিট করা হয়। এর জের ধরেই গত বুধবার দিবাগত রাতে ওই এলাকার জাহিদুলের ছেলে সাগর কুলিপট্টির বিমলের ছেলে প্রশান্ত (২৫) কে এলোপাতারি মারপিট করা হয়। এ সময় মা মুন্ডুলী রানী (৬৫) ও বাবা বিমল চন্দ্র এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে সটকে পড়ে তারা।

পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এর মধ্যে প্রশান্ত ও আবুল হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।