Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

ফার্মগেটে বাণিজ্যিক ভবনে আগুন

admin • 23 Nov 2024, 03:57 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ফার্মগেটে বাণিজ্যিক ভবনে আগুন

রাজধানীর ফার্মগেটের একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। শনিবার (২৩ নভেম্বর) ৯টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আব্দুর রহিম গণমাধ্যমকে জানান, আজ সকাল ৯টা ২০ মিনিটে ফার্মগেটের সাততলা মানসী প্লাজার বেজমেন্টে আগুন লাগার খবর পাওয়া যায়।

 

পরে সেখানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়। আবদুর রহিম আরো বলেন, আগুন ভয়াবহ নয়। কিন্তু অনেক ধোঁয়া থাকায় অগ্নিনির্বাপণ বিলম্বিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।