Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
জেলার খবর

প্রেমের টানে ভারতীয় তরুণী সিলেটে, অতঃপর...

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
প্রেমের টানে ভারতীয় তরুণী সিলেটে, অতঃপর...

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধুত্ব, তারপর প্রেম। সেই প্রেমের টানে সিলেটের জৈন্তাপুরে এসে আটক হলেন ভারতীয় এক তরুণী। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার গোয়াবাড়ী মুজিবনগর এলাকা থেকে ওই তরুণীকে আটক করে বিজিবি।

 

আটক নাইকো দাস (১৯) ভারতের মেঘালয় রাজ্যের ডাউকী নতুন বস্তি গ্রামের গোপাল দাসের মেয়ে। তাকে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হবে।

 

নাইকো জানায়, ফেসবুকে বাংলাদেশের জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের আলাউদ্দিনের ছেলের সঙ্গে পরিচয় ঘটে। এ পরিচয়ের সূত্র ধরে বার্তা আদান প্রদানের এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর প্রেক্ষিতে ওই যুবকের পরামর্শে সে বাংলাদেশে আসে।

  জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের কমান্ডার আটকের বিষয় নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। ভারতীয় এসপিটিলা বিএসএফ ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।