Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
জেলার খবর

প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ, ৯৯৯-এ কল দিয়ে প্রেমিককে আটক

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ, ৯৯৯-এ কল দিয়ে প্রেমিককে আটক

ঢাকার ধামরাইয়ে এক টিকটকার তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই প্রেমিকের বিরুদ্ধে। ইতোমধ্যে এ ঘটনায় অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শফিউল্লাহ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় উপজেলার সোমভাগ ইউনিয়নের গাওয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধামরাই থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত স্বপন (২৪) রংপুরের বাসিন্দা।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী (২০) ও অভিযুক্ত স্বপন ধামরাই পৌর শহরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। চাকরির সুবাদে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে প্রেমিক স্বপন মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ভুক্তভোগী তরুণীর বাড়িতে বেড়াতে যায়। এ সময় ভুক্তভোগীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে স্বপন।

এদিকে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা স্বপনকে হাতেনাতে আটক করে। পরে স্থানীয়রা পুলিশকে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানান। এ সময় ঘটনাস্থলে এসে অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শফিউল্লাহ শিকদার জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হবে। একই সঙ্গে ২২ ধারায় জবানবন্দির জন্য ভুক্তভোগীকে ঢাকার ধামরাই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।