Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
জেলার খবর

প্রেমিকাকে খুন করে ৯৯৯-এ ফোন !

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
প্রেমিকাকে খুন করে ৯৯৯-এ ফোন !

রাজধানীর উত্তরখানে ৪০ বছর বয়সী রাশেদাকে খুন করার পর জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে খবর দিয়েছেন তারই প্রেমিক হযরত আলী।

 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে উত্তরখানের চানপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত হজরত আলীকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আলী ওই এলাকার বিল্লাল মিয়ার বাসায় ভাড়া থাকতেন। তবে তার পরিবার অন্য জায়গায় থাকে। আর তার (আলী) সঙ্গে রাশেদার পরকীয়ার সম্পর্ক ছিল।

 

প্রায় এক বছর ধরে দুই সন্তানের মা রাশেদার সঙ্গে আলীর সম্পর্ক, রাশেদা তাকে বিয়ের জন্য চাপ দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার একপর্যায়ে আলী শিলের নোড়া (পুঁতা) দিয়ে রাশেদাকে আঘাত করেন। এতে রাশেদা মারা গেছে বুঝতে পেরে আলী ৯৯৯-এ ফোন করেন।

 

উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন জানান, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তখন আলী জানান, তিনি তার স্ত্রী রাশেদাকে হত্যা করেছেন। কিন্তু পরে জানা যায়, রাশেদা তার স্ত্রী নন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।