Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রবাসীর স্ত্রীর পা বাঁধা মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

admin • 20 Aug 2023, 06:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
প্রবাসীর স্ত্রীর পা বাঁধা মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে এক প্রবাসীর স্ত্রীর পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে প্রবাসী আনিছুর রহমানের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পাংশা মডেল থানার পুলিশ।

 

নিহত রুনা খাতুন (৩০) পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ খামারডাঙ্গী গ্রামের কাতার প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী।

 

নিহত রুনার চাচা শ্বশুর আতাহার মণ্ডল জানান, রাতে দুই শিশুকে কান্না করতে দেখে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের মায়ের মরদেহ দেখতে পায়। এসময় নিহতের মেয়ে উম্মে সিনহা (১০) জানান, তিনি প্রতিবেশী মিলন শেখকে পালিয়ে যেতে দেখেছেন।

 

রাজবাড়ীর পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রেজাউল করিম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় অভিযুক্ত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।